ইরান পুনর্গঠনে ১৫–২০ বছর সময় লাগবে, দাবি ট্রাম্পের

ইরান ও ট্রাম্প
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধে ইরান এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, দেশটি পুনর্গঠনে ১৫ থেকে ২০ বছর সময় লাগবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। খবর আল জাজিরার।

ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের সম্ভাব্য সবকিছু ধ্বংস করে দিতে চেয়েছিলাম। আমরা তাদের অনেক পেছনে ঠেলে দিয়েছি। আমরা যা করেছি, তা কাটিয়ে উঠে দেশটির পুনর্গঠনে ১৫ থেকে ২০ বছর সময় লাগবে।’

আরও পড়ুন:

ইরানের সামরিক শক্তির ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করে ট্রাম্প আরও বলেন, ‘তাদের এখন কোনো নৌবাহিনী নেই, সেনাবাহিনী নেই, বিমানবাহিনীও নেই। তাদের কোনো টেলিযোগাযোগ ব্যবস্থা, বিমান বিধ্বংসী ব্যবস্থা বা কোনো নেতা— কিছুই অবশিষ্ট নেই।’

আলোচনার বিষয়ে ট্রাম্প নিজের অনড় অবস্থানের জানানও দেন। তিনি বলেন, ‘তারা যদি আলোচনার টেবিলে আসে, তবে ভালো। কিন্তু তারা আলোচনায় এলো কি না, তাতে এখন আর আমাদের কিছু যায় আসে না।’

এএইচ