আলোচনা-যুদ্ধবিরতির একই চক্র ইরান মেনে নেবে না: ইসমাইল বাঘাই

সংবাদ সম্মেলনে কথা বলছেন ইসমাইল বাঘাই
বিদেশে এখন
0

এদিকে ট্রাম্পের বক্তব্যের পরপরই ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় জানিয়েছে, ইরানের সামরিক বাহিনী সর্ম্পকে যুক্তরাষ্ট্রের কোনো ধারণাই নেই। শত্রুর আত্মসমর্পণের জন্য চরম ও ধ্বংসাত্মক হামলার হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে আলোচনা, যুদ্ধবিরতির একই চক্র ইরান মেনে নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

মার্কিন জনগণের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ বা তার প্রতিবেশী দেশগুলোর জনগণের প্রতি ইরানের কোনো শত্রুতা নেই। যুক্তরাষ্ট্রর জনগণকে তিনি বিকৃত তথ্যের বাইরে এসে প্রশ্ন করার আহ্বান জানান- এই যুদ্ধ কার স্বার্থ রক্ষা করছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন ইরানের শাসন পরিবর্তন করেছে। তার মতে সুস্পষ্ট সামরিক পদক্ষেপের ফলেই এটা হয়েছে। একই সাথে ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার প্রশংসা করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি শুধু এটাই নিশ্চিত করতে চাই যে তাদের হাতে যেন কখনো পারমাণবিক অস্ত্র না থাকে। এটা পরিকল্পনার অংশ ছিল না, কিন্তু আমরা তা করে দেখিয়েছি কেবল ব্যক্তিত্বের জোরে। আমরা এমন এক শাসনব্যবস্থার পরিবর্তন ঘটিয়েছি যা কেউ সম্ভব বলেও ভাবেনি।

আরও পড়ুন:

সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধবিরতির অনুরোধ করেছে, কিন্তু তেহরান হরমুজ প্রণালী অবরোধ বন্ধ করার পরেই তিনি বিষয়টি বিবেচনা করবেন। এদিকে এমন অনুরোধের কথা অস্বীকার করেছে তেহরান।

অন্যদিকে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানের লারেস্তান ও মিয়ানেহতে নয়জন নিহত হয়েছে। ইসফাহানের একটি বিমানবন্দর ও হরমোজগানে ইরানে র জেটিসহ দেশজুড়ে অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইরানের ১২ হাজার লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে বলে জানিয়েছে দ্য ইউ এস সেন্ট্রাল কমান্ড। ইরানের পাল্টা হামলায় পাসওভার উৎসবের সময় মধ্য ইসরাইলে ৪ জন আহত হয়েছে।

এদিকে বাহরাইন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতও ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি জানিয়েছে। অন্যদিকে হাইফা শহরের পূর্বে অবস্থিত কিরিয়াত আতা এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

লেবাননে ইন্দোনেশীয় শান্তিরক্ষীদের মৃত্যুর নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দেশটিতে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৩১৮। এদিকে রয়টার্স এক প্রতিবেদনে জানায় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে বিভিন্ন দেশে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।

ইএ