খার্গ দ্বীপে সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনার কথা জানতেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বুদাপেস্টে জেডি ভ্যান্স বলেছেন, খার্গ দ্বীপে কিছু সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা সম্পর্কে তিনি জানতেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে খার্গ দ্বীপে হামলার সাম্প্রতিক প্রতিবেদনের জবাবে তিনি এ কথা বলেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ভ্যান্স আরও বলেন, ‘এসব হামলা ডোনাল্ড ট্রাম্পের কৌশলে কোনো পরিবর্তন নয়।’ ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি আবার খুলে না দিলে আজ রাতের সময়সীমার মধ্যে চুক্তিতে না এলে ইরানের অবকাঠামো ‘সম্পূর্ণ ধ্বংস’ করার হুঁশিয়ারি দিয়েছেন।

আরও পড়ুন:

ভ্যান্সের বলেন, ‘ইরান বিশ্বের ওপর যতটা সম্ভব অর্থনৈতিক ক্ষতি চাপিয়ে দিতে চাইছে। তবে যুক্তরাষ্ট্রের সামর্থ্য রয়েছে এর চেয়ে অনেক বেশি ক্ষতি করার।’

এএম