লেবাননেও যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো
বিদেশে এখন
0

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি লেবাননেও প্রযোজ্য হওয়া উচিত। ইউরোপের সর্বশেষ একজন কর্মকর্তা হিসেবে তিনি এই আহ্বান জানান। লেবাননে ইসরাইল প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বারোর মন্তব্য উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, লেবাননে ইসরাইলের সর্বশেষ বড় ধরনের হামলার নিন্দা করেছে ফ্রান্স। তার মতে, এসব হামলাও যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির আওতায় আসা দরকার। এর আগে, গতকাল লেবাননে ধারাবাহিক হামলা চালায় ইসরাইল। এতে অন্তত ২৫৪ জন নিহত হন।

আরও পড়ুন:

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, লেবাননে ইসরাইলের হামলা বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো প্রতিশ্রুতি দেয়নি। তবে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান স্পষ্টভাবে জানিয়েছিল, যুদ্ধবিরতির মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত।

ফ্রান্স, জ্যাঁ-নোয়েল বারো, যুদ্ধবিরতি, লেবানন, ইসরাইল, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি লেবাননেও প্রযোজ্য হওয়া উচিত এবং লেবাননে ইসরাইলের সাম্প্রতিক বড় হামলার নিন্দা করেছে ফ্রান্স।

এএম