সুদানের স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত

সুদানের স্বর্ণখনি
বিদেশে এখন
0

সুদানের একটি স্বর্ণখনিতে বিমান হামলায় অন্তত ৭২ জন শ্রমিক নিহত হয়েছে। এ হামলার পেছনে মিশরের সামরিক বাহিনীকে দায়ী করেছে সুদান।

যুদ্ধের সময় সংঘটিত নৃশংসতার তথ্য সংগ্রহকারী সংস্থা ইমার্জেন্সি লয়ার্স বলছে, সুদানের উত্তর ওয়াদি এলাকায় খনি শ্রমিকদের লক্ষ্য করে হামলা চালায় মিশরীয় যুদ্ধবিমানগুলো। তবে মিশর সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

স্বর্ণসমৃদ্ধ পাহাড়ি সীমান্ত অঞ্চলে চলতি বছরে এটি দ্বিতীয় হামলা। এর আগে গেল জুনে একই এলাকায় বিমান হামলায় প্রাণ হারিয়েছিল ২৩ জন শ্রমিক।

সেসময় মিশরকে দায়ী করা হলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছিল, নিজেদের সীমান্তের ভেতরে অবৈধ স্বর্ণখনির বিরুদ্ধে একটি বড় পরিসরে অভিযান পরিচালনা করেছে তারা। খনিজ সম্পদ সমৃদ্ধ হালায়েব ত্রিকোণ অঞ্চলের ওপর নিজেদের কর্তৃত্ব দাবি করে আসছে মিশর ও সুদান।

এফএস