ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা অনিশ্চিত, প্রস্তুত পাকিস্তান

ইসলামাবাদের রাস্তায় নিরাপত্তায় দায়িত্বরত সশস্ত্র সৈনিকরা
বিদেশে এখন
1

পাকিস্তানের ইসলামাবাদে আগামীকাল (শনিবার, ১১ এপ্রিল) উচ্চপর্যায়ের যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু হবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। তেহরানের এক জ্যেষ্ঠ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তাকে আজ (শুক্রবার, ১০ এপ্রিল) বলেন, ‘এখনো সবকিছু চূড়ান্ত হয়নি।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গতকাল (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) ইরানি প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানীতে পৌঁছেছে—এমন প্রতিবেদন অস্বীকার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া একটি পোস্টও মুছে ফেলা হয়। তবে পাকিস্তানে প্রস্তুতি এমনভাবে এগোচ্ছে, যাতে মনে হচ্ছে নির্ধারিত সূচি অনুযায়ী এ আলোচনা হবেই।

ইরানের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি গতকাল (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) জানায়, লেবাননে যুদ্ধবিরতি না হলে আলোচনা স্থগিত থাকবে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেও বিবিসির টুডে কর্মসূচিতে দেয়া সাক্ষাৎকারে একই কথা বলেন।

এটি হতে পারে শক্তি প্রদর্শনের কৌশল, তবে ইরানের সামনে কঠিন সিদ্ধান্ত—নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্রকে ছেড়ে দেবে, নাকি গুরুত্বপূর্ণ কূটনীতিকে ঝুঁকিতে ফেলবে?

আরও পড়ুন:

যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য যে তড়িঘড়ি আলোচনা চলেছিল, এই আলোচনা নিয়েও পরিস্থিতি শেষ মুহূর্ত পর্যন্ত গড়াতে দেখা যাচ্ছে।

এদিকে পাকিস্তান সপ্তাহান্তে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে শান্তি আলোচনার জন্য আতিথ্য দিতে প্রস্তুতি নিচ্ছে বলে বিবিসির প্রধান আন্তর্জাতিক প্রতিবেদক জানিয়েছেন।

পাকিস্তান প্রতিনিধির তথ্যমতে, ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীর রেড জোনের আশপাশের সড়কও বন্ধ রাখা হয়েছে। ওই এলাকায় বহু সরকারি ভবন ও দূতাবাস রয়েছে।

এএম