পৃথিবীতে ফিরলো ‘আর্টেমিস-২’ মহাকাশচারীরা

‘আর্টেমিস-২’ নভোচারী
বিদেশে এখন
0

পৃথিবীতে ফিরে এসেছেন আর্টেমিস-২ এর মহাকাশচারীরা। এরই মধ্য দিয়ে ১০ দিনের এ অভিযান শেষ হলো। নভোচারী দলটি ব্রিটিশ গ্রীষ্মকালীন রাত ১টার ঠিক পরেই প্রশান্ত মহাসাগরে অবতরণ করে।

এর মাঝে ৬ মিনিটের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয় আর্টেমিস-২। পরে সফলভাবে বায়ুমণ্ডলে প্রবেশ করে নভোচারী দলটি।

আরও পড়ুন:

এর আগে, ৬ এপ্রিল চন্দ্র প্রদক্ষিণের সময় মহাকাশযানটি পৃথিবী থেকে ৪০ লাখ ৬ হাজার ৭৭১ কিলোমিটার দুরুত্বে পৌঁছায়, যা মহাকাশে মানুষের ভ্রমণের সর্বোচ্চ দূরত্বের রেকর্ড।

উল্লেখ্য, দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর গত ১ এপ্রিল নভোচারীদের নিয়ে যাত্রা শুরু করে নাসার মহাকাশযান আর্টেমিস-২। ৪ নভোচারী রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ ও জেরেমি হ্যানসেন। এর মধ্যে জেরেমি হ্যানসেন কানাডার নাগরিক।

এসএইচ