প্রযুক্তিপণ্য উৎপাদনে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ট্রানশন

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ট্রানশন হোল্ডিংসের প্রতিনিধিরা
দেশে এখন
0

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী চীনের প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ট্রানশন হোল্ডিংস। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। আজ (সোমবার, ৯ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের সময় বাংলাদেশে ট্রানশনের চলমান ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন প্রতিনিধিরা।

বাংলাদেশে ট্রানশন গ্রুপের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে দেশের সম্ভাবনাময় খাতগুলোতে আরও বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ সময় বিনিয়োগের অনুকূল পরিবেশ কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অন্যদিকে, বর্তমান সরকারের ব্যবসাবান্ধব দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন ট্রানশনের প্রতিনিধিরা। বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহের কথাও জানান তারা।

সাক্ষাতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, এনবিআর চেয়ারম্যান আহসান হাবিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেআর