পরমাণু উচ্চাকাঙ্ক্ষা ছাড়তে অনিচ্ছুক ইরান; উপযুক্ত সময়ে শেষ করার হুমকি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

ইরান তার পরমাণু উচ্চাকাঙ্ক্ষা ছাড়তে অনিচ্ছুক আর তাদের উপযুক্ত মুহূর্তে শেষ করে দেয়ার হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (রোববার, ১২ এপ্রিল) ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া তার দ্বিতীয় পোস্টে তিনি এ দাবি করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তিনি পোস্টে লেখেন, ‘অনেক দিক থেকেই যেসব বিষয়ে সহমত হওয়া গেছে, সেগুলো আমাদের সামরিক অভিযান শেষ পর্যন্ত চালিয়ে নেয়ার চেয়ে ভালো ছিল। তবে এমন অস্থির, জটিল ও অনির্দেশ্য মানুষের হাতে পরমাণু শক্তির অনুমতি দেয়ার তুলনায় ওই সব বিষয়ের কোনো মূল্যই নেই।’

আরও পড়ুন:

ট্রাম্প লেখেন, ‘ইরানের কখনোই কোনো পরমাণু অস্ত্র থাকবে না!’ ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, ‘ওয়াশিংটন প্রস্তুত (লকড অ্যান্ড লোডেড) আছে এবং এর সামরিক বাহিনী উপযুক্ত মুহূর্তে ইরানকে শেষ করে দেবে।’

পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক ও দীর্ঘ আলোচনা কোনো চুক্তি ছাড়াই ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মাথায় ট্রাম্পের এ মন্তব্য এলো।

এএম