ইরানের সব সমুদ্রবাণিজ্য বন্ধের দাবি যুক্তরাষ্ট্রের

ইরানের জলপথে থাকা জাহাজ
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের সমস্ত সমুদ্রবাণিজ্য বন্ধের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, ইরানি বন্দরগুলোতে একটি পূর্ণাঙ্গ নৌ-অবরোধ কার্যকর করা হয়েছে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর পূর্ণ সমুদ্র আধিপত্য বজায় রয়েছে।

এক্স এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইরানের অর্থনীতির প্রায় ৯০ শতাংশ সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নির্ভরশীল। এ অবরোধ কার্যকর হওয়ার ৩৬ ঘণ্টারও কম সময়ের মধ্যে মার্কিন বাহিনী সমুদ্রপথে ইরানের সমস্ত অর্থনৈতিক বাণিজ্য পুরোপুরি বন্ধ করতে সক্ষম হয়েছে।’

সেন্টকমের প্রধান আরও দাবি করেন, মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় বর্তমানে মার্কিন বাহিনীর একচ্ছত্র আধিপত্য বজায় রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ইরানের উপকূলীয় এলাকা বা বন্দরগুলোতে যেকোনো দেশের জাহাজ প্রবেশ বা বের হওয়ার ক্ষেত্রে এ অবরোধ কঠোরভাবে ও নিরপেক্ষভাবে কার্যকর করা হবে।

এএইচ