ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতিই আলোচনার ‘প্রবেশপথ’: লেবাননের প্রেসিডেন্ট

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন
বিদেশে এখন
0

লেবানন ইসরাইলের সঙ্গে যে যুদ্ধবিরতি চাইছে, সেটি দুই দেশের মধ্যে প্রত্যক্ষ আলোচনার জন্য প্রাকৃতিক প্রবেশপথ হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। ব্রিটেনের মধ্যপ্রাচ্যবিষয়ক রাষ্ট্রীয় মন্ত্রীর সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে জোসেফ আউন বলেন, ‘লেবানন দক্ষিণ ও পুরো লেবানন অঞ্চলে উত্তেজনা থামাতে আগ্রহী, যাতে নিরীহ মানুষদের—নারী, পুরুষ ও শিশুর লক্ষ্যবস্তু করা বন্ধ হয়, এবং লেবাননের গ্রাম ও শহরে ঘরবাড়ি ধ্বংস হওয়া বন্ধ হয়।’

জোসেফ আউন আরও বলেন, ‘ইসরাইল ও লেবাননের মধ্যে আলোচনা কেবল লেবাননের কর্তৃপক্ষের মাধ্যমেই করা হবে—এভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি বাহিনীর প্রত্যাহার যুদ্ধবিরতি সুদৃঢ় করার জন্য অপরিহার্য পদক্ষেপ এবং সশস্ত্র উপস্থিতির কোনো রূপ যাতে বন্ধ হয়, সেজন্য লেবাননের সেনাবাহিনীকে “আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত” পুনরায় মোতায়েন করতে হবে।’

এএম