তুরস্ক ন্যাটোর সদস্য এবং ইরানের প্রতিবেশী দেশ। দেশটি যুক্তরাষ্ট্র, ইরান ও মধ্যস্থতাকারী পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে এবং বারবার যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন:
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সাপ্তাহিক ব্রিফিংয়ে বলা হয়, চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী সমঝোতা ও শেষ পর্যন্ত টেকসই শান্তিতে রূপ দিতে প্রয়োজনীয় সহায়তা দেয়া অব্যাহত থাকবে; তবে পরিস্থিতি যেন আরও জটিল ও নিয়ন্ত্রণ বাহিরে না যায়, সেদিকে লক্ষ্য থাকবে।’
আনকারাও বলেছে, ‘চলমান আলোচনাপ্রক্রিয়ায় পক্ষগুলো যেন গঠনমূলক থাকে—দেশটি এ প্রত্যাশা করে।’





