অবরোধ ইরানের বন্দরে, হরমুজ প্রণালিতে নয়: সেন্টকম কমান্ডার

বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান অবরোধ ইরানের বন্দরগুলোর ওপর, হরমুজ প্রণালির ওপর নয়। তিনি বলেন, অবরোধ কার্যকর করতে যুক্তরাষ্ট্রের ১০ হাজারের বেশি মেরিন, নাবিক ও বিমানসেনা মোতায়েন রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) পিট হেগসেথ ও কেইনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার এ কথা বলেন।

কেন্দ্রীয় কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে দুই পক্ষ যাতে ঘনিষ্ঠভাবে সমন্বিত থাকে, তা নিশ্চিত করতে তিনি ইসরাইলের সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়ল জামিরের সঙ্গে দেখা করেছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র-ইসরাইল ঘনিষ্ঠভাবে সমন্বিত রয়েছে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘অবরোধ শুরুর সময় যুক্তরাষ্ট্রের কমান্ডের দৃষ্টিতে ছিল সাতটি জাহাজ। অবরোধ ভেদ করে যেতে চেষ্টা করলে, জাহাজের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে—যার মধ্যে বোর্ডিংয়ের চেষ্টা এবং সতর্কতামূলক গুলিও করাও হতে পারে।’

এএম