ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরান আর কখনও হরমুজ প্রণালি বন্ধ করবে না এবং তারা তাদের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে সম্মত হয়েছে। তবে তেহরানের পক্ষ থেকে এমন কোনো বার্তার সত্যতা নিশ্চিত করা হয়নি।
নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, উভয় পক্ষ নতুন করে আলোচনার টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ৪৫ থেকে ৬০ দিন মেয়াদী একটি অস্থায়ী কাঠামোর বিষয়ে আলোচনা চলছে। এ অন্তর্বর্তী সময়ে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাগ্য নির্ধারণসহ বেশ কয়েকটি স্পর্শকাতর বিষয় সমাধানের চেষ্টা করা হবে।





