ইরানি বন্দর ও উপকূলে অবরোধ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র: সেন্টকম

উপকূলীয় যুদ্ধ জাহাজ ইউএসএস ক্যানবেরা আরব সাগরে টহল দিচ্ছে
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ বা সেখান থেকে বের হওয়া জাহাজের বিরুদ্ধে ঘোষিত ‘সামুদ্রিক অবরোধ’ তারা অব্যাহত রেখেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বার্তায় জানায়, অবরোধের অংশ হিসেবে যুদ্ধজাহাজ ইউএসএস ক্যানবেরা (এলসিএস ৩০) আরব সাগরে টহল দিচ্ছে। এ সময় পর্যন্ত ২৩টি জাহাজ যুক্তরাষ্ট্রের নির্দেশ মেনে ফিরে গেছে।

আরও পড়ুন:

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের এই অব্যাহত অবরোধ যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতার লঙ্ঘন। এর পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালিতে যাতায়াতে নিজেদের বিধিনিষেধ আবারও আরোপ করছে ইরান।

এএম