ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘এখন পর্যন্ত ইরান থেকে কোনো প্রতিনিধিদল পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়নি; তা সেটি মূল দল হোক বা সহায়ক দল, প্রাথমিক বা মাধ্যমিক—কোনোটিই সত্য নয়।’ এর মাধ্যমে আলোচনায় ইরানের অংশগ্রহণ নিয়ে ছড়িয়ে পড়া অন্যান্য সব খবর নাকচ করে দেয়া হয়েছে।
আগামী বুধবার দুই দেশের মধ্যে চলমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তার আগেই ইসলামাবাদে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের বৈঠকের কথা ছিল। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের আজ ইসলামাবাদ পৌঁছানোর কথা থাকলেও ইরানের এই অনড় অবস্থান শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিল।
বিশ্লেষকরা বলছেন, মার্কিন নৌ-অবরোধ এবং তেহরানের ওপর আরোপিত শর্তগুলো নিয়ে ঐকমত্যে না পৌঁছানো পর্যন্ত ইরান আলোচনার টেবিলে ফিরতে চাইছে না।





 Andoni Iraola, Ryan Mason, and Xabi Alonso-320x167.webp)