পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে এক বৈঠকে চীনা রাষ্ট্রদূত এই মন্তব্য করেন। বৈঠকে তারা বর্তমান আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আরও পড়ুন:
বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে টেকসই শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ সহজতর করতে পাকিস্তানের অব্যাহত প্রচেষ্টার উচ্চ প্রশংসা করেছেন জিয়াং জাইদং।
উল্লেখ্য, আগামীকাল (বুধবার, ২২ এপ্রিল) বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও দ্বিতীয় দফার আলোচনা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। এমন এক সন্ধিক্ষণে চীনের এই সমর্থন পাকিস্তানের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বেইজিং মনে করে, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা প্রশমনে ইসলামাবাদের এই মধ্যস্থতাকারী ভূমিকা অত্যন্ত জরুরি।





