যুক্তরাষ্ট্রের বাড়িয়ে দেয়া হাত ফিরিয়ে দেবে না ইরানকে জার্মানির আহ্বান

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে এবং ইসলামাবাদের শান্তি প্রক্রিয়াকে সফল করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) তিনি তেহরানকে যুক্তরাষ্ট্রের ‘বাড়িয়ে দেয়া হাত’ গ্রহণ করার তাগিদ দেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আগামীকাল (বুধবার, ২২ এপ্রিল) ব্রাসেলসে অনুষ্ঠেয় ইউরোপীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে সংবাদমাধ্যমকে ওয়াদেফুল বলেন, ‘আমরা জানি, মার্কিন ভাইস প্রেসিডেন্ট (জেডি ভ্যান্স) আলোচনার জন্য ইসলামাবাদ ভ্রমণে প্রস্তুত রয়েছেন।’ তিনি আরও বলেন, ‘নিজেদের জনগণের স্বার্থেই ইরানের উচিত এখন এই প্রস্তাব গ্রহণ করা এবং গঠনমূলক সংলাপে অংশ নেয়া।’

উল্লেখ্য, আগামীকাল (বুধবার, ২২ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তার আগেই দ্বিতীয় দফার এই আলোচনার কথা থাকলেও তেহরান এখনো তাদের অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত করেনি। এমন পরিস্থিতিতে জার্মানির এই মন্তব্য ইরানের ওপর আন্তর্জাতিক কূটনৈতিক চাপ বাড়ানোর অংশ হিসেবে দেখা হচ্ছে।


এএম