ফিকে হয়ে আসছে ইসলামাবাদে শান্তি আলোচনার সম্ভাবনা

সম্প্রতি ইসলামাবাদের আশপাশে রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে
বিদেশে এখন
0

ইরানের শীর্ষ নেতাদের মৃত্যুর পর দেশটির শাসনব্যবস্থায় যে সংকটের সৃষ্টি হয়েছে, তার প্রভাবে ইসলামাবাদে প্রস্তাবিত শান্তি আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের শাসনব্যবস্থায় পরিবর্তনের কথা বললেও এখন খোদ তিনি নিজেই দেশটিতে ‘শাসনতান্ত্রিক ফাটলের’ ইঙ্গিত দিচ্ছেন।

তেহরানের বর্তমান পরিস্থিতিতে আসলে কারা নেতৃত্বে রয়েছেন, তা নিয়ে প্রশ্ন ওঠায় কূটনৈতিক তৎপরতা আরও কঠিন হয়ে পড়েছে। ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপের প্রভাব তাৎক্ষণিকভাবে পরিমাপ করা কঠিন হলেও তেহরান থেকে পাওয়া প্রাথমিক লক্ষণগুলো ইতিবাচক নয়।

আরও পড়ুন:

ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের  গালিবাফের একজন উপদেষ্টা অভিযোগ করেছেন, ট্রাম্প মূলত আরেকটি আকস্মিক হামলার জন্য সময়ক্ষেপণ করছেন। দেশটির সামরিক বাহিনীর একজন মুখপাত্রও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘তেমন কিছু ঘটলে ইরান পাল্টা আঘাত করতে প্রস্তুত।’

এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনার সব প্রস্তুতি এখনো বহাল রয়েছে। নিরাপত্তার স্বার্থে শহরের কিছু অংশ এখনো সিলগালা করে রাখা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে চলতি সপ্তাহে এই আলোচনা হওয়ার আশা অনেকটাই ফিকে হয়ে গেছে।

এএম