শত্রুদের কল্পনার বাইরে ‘আশ্চর্য’ কিছু দেখাতে প্রস্তুত আইআরজিসি

তেহরানে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলী উঠছে
বিদেশে এখন
0

রণক্ষেত্রে ‘যুদ্ধবাজ ও অবিশ্বস্ত’ শত্রুর হিসাব-নিকাশ ও উপলব্ধির চেয়েও বড় ধরনের ফল অর্জনে তেহরান প্রস্তুত বলে জানিয়েছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)। আজ (বুধবার, ২২ এপ্রিল) নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক বিবৃতিতে বাহিনীটি এই হুঁশিয়ারি দেয় বলে জানিয়েছে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবৃতিতে আইআরজিসি জানায়, ভবিষ্যতে যেকোনো মুখোমুখি লড়াইয়ে তারা ‘নতুন কার্ড’ বা কৌশল ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে। বাহিনীটি নিজেদের একটি ‘শক্তিশালী জনবল’ হিসেবে বর্ণনা করে বলেছে, এই ‘চাপিয়ে দেয়া যুদ্ধে’ বড় ধরনের সাফল্য এবং ‘সারপ্রাইজ’ বা আরও বেশ আশ্চর্য কিছু দিতে তারা সক্ষম।

আরও পড়ুন:

বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে আইআরজিসির এই কড়া বার্তা শত্রুপক্ষকে সতর্ক করার লক্ষ্যেই দেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বিবৃতিতে বাহিনীটি তাদের রণকৌশল ও সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাস ব্যক্ত করেছে।

এএম