আজ রাতেই ইসলামাবাদে যাচ্ছেন আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চপর্যায়ের শান্তি আলোচনায় অংশ নিতে আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। পাকিস্তান সরকারের উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

তবে আরাঘচির এই সফর নিয়ে ইরান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া করা হয়নি।

এই সফরের কয়েক ঘণ্টা আগে আরাঘচি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ওই আলাপে তারা ‘যুদ্ধবিরতি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়’ নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। তবে আরাগচি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি যে তিনি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নাকি ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি, অথবা উভয় বিষয় নিয়ে আলোচনা করেছেন।

আরও পড়ুন:

উল্লেখ্য, দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। গত সপ্তাহে ইসলামাবাদে প্রথম দফার আলোচনা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছিল। আরাঘচির সম্ভাব্য এই সফরকে কেন্দ্র করে পাকিস্তানে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এএম