মার্কিন নৌ-অবরোধ যুদ্ধবিরতির ‘বড় লঙ্ঘন’, আলোচনা চালিয়ে নিতে শর্ত দিলো ইরান

হরমুজ প্রণালিতে জাহাজ
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা চালিয়ে যেতে হলে ইরানি বন্দরগুলোতে আরোপিত নৌ-অবরোধ তুলে নিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন জেনেভায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরাইনি। আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) বিবিসি রেডিও ফোরের ‘ওয়ার্ল্ড অ্যাট ওয়ান’ অনুষ্ঠানে তিনি এই শর্ত দেন।

বাহরাইনি জানান, এই অবরোধ দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতির একটি ‘বড় লঙ্ঘন’। তিনি স্পষ্ট করে বলেন, ‘ইরান কেবল আলোচনার টেবিলে বসার জন্য কোনো সংলাপে আগ্রহী নয়, যা অন্য পক্ষকে (যুক্তরাষ্ট্র) ইরানের ওপর আক্রমণের নতুন প্রস্তুতি নেয়ার সুযোগ করে দেয়।’

আরও পড়ুন:

তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ইরানের অধিকার ও যৌক্তিক দাবিগুলোকে স্বীকৃতি দিয়ে ওয়াশিংটনকে আরও ‘‘বাস্তববাদী’’অবস্থান নিতে হবে।’

এএম