ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ

ইসরাইলি বসতিতে হিজবুল্লাহর আক্রমণ
বিদেশে এখন
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিলেও মাঠপর্যায়ে সংঘাত থামছে না। গত কয়েক দিনে ইসরাইলি সামরিক বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একে অপরের বিরুদ্ধে একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। বিবিসির বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, সবশেষ লঙ্ঘনের ঘটনাটি ঘটেছে যখন হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন ছুড়েছে। এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ‘এই ঘটনা যুদ্ধবিরতি সমঝোতার আরও একটি চরম লঙ্ঘন।’ তবে এই ড্রোন হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন:

অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, গতকাল (শুক্রবার, ২৪ এপ্রিল) বিকেল ও সন্ধ্যায় তারা অন্তত পাঁচবার ইসরাইলি সেনা ও ড্রোন লক্ষ্য করে হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দাবি, ইসরাইল আগে যুদ্ধবিরতি লঙ্ঘন করায় তারা এর ‘জবাব’ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ওভাল অফিসে এক বৈঠকের পর ট্রাম্প জানিয়েছিলেন যে দুই দেশ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে মাঠপর্যায়ে এই সমঝোতা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে।

এএম