যুদ্ধের পর প্রথমবারের মতো গাজায় স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে

গাজার দেইর আল-বালাহতে নির্বাচনি প্রার্থীদের পোস্টার
বিদেশে এখন
0

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকার একটি মধ্যাঞ্চলে স্থানীয় সরকার পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এটিই প্রথম ফিলিস্তিনি নির্বাচন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রামাল্লাহভিত্তিক কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে প্রায় ১৫ লাখ ভোটার নিবন্ধিত রয়েছেন। এছাড়া গাজার দির আল-বালাহ এলাকায় প্রায় ৭০ হাজার মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। স্থানীয় সময় আজ (শনিবার, ২৫ এপ্রিল) সকাল ৭টা থেকে ভোটকেন্দ্রগুলো উন্মুক্ত করা হয়।

আরও পড়ুন:

গাজার সাধারণ মানুষ যখন তাদের মৌলিক চাহিদা মেটাতেই চরম হিমশিম খাচ্ছেন, তখন এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত অন্তত ৭২ হাজার ৫৬৮ জন নিহত এবং ১ লাখ ৭২ হাজার ৩৩৮ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এমন সংঘাতময় পরিস্থিতির মধ্যেই দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনি প্রক্রিয়া শুরু হলো।

এএম