হামলা চালিয়ে আমাকে ইরান যুদ্ধ থেকে দমানো যাবে না: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে হওয়া সশস্ত্র হামলা ইরান যুদ্ধে তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তিনি মনে করেন না যে এই হামলার সঙ্গে ইরান সংঘাতের কোনো সরাসরি যোগসূত্র রয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শনিবার রাতে হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ‘ইরান যুদ্ধে জয়লাভ করা থেকে এই ঘটনা আমাকে দমাতে পারবে না। আমি জানি না এই হামলার সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক আছে কি না, তবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমি তেমনটা মনে করি না।’

আরও পড়ুন:

অবশ্য এর আগে ট্রাম্প কিছুটা সংশয় প্রকাশ করে বলেছিলেন, ‘আপনি কখনোই নিশ্চিত করে বলতে পারেন না’ হামলাটি ইরান যুদ্ধের সঙ্গে যুক্ত কি না। হামলাকারীকে ‘একাকি বিচ্ছিন্ন নেকড়ে’ হিসেবে বর্ণনা করে তিনি জানান, তদন্তকারীরা তার প্রকৃত উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছেন।

এদিকে, তেহরানের আলোচনার ধরনে অসন্তুষ্ট হয়ে শনিবার দিনের শুরুর দিকে মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করেন ট্রাম্প। প্রায় দুই মাস ধরে চলা এই যুদ্ধে তেহরানের অনমনীয় অবস্থান ওয়াশিংটনকে হতাশ করেছে বলে জানা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই হামলার ঘটনার পর ইরান ইস্যুতে ট্রাম্পের অবস্থান আরও কঠোর হতে পারে।

এএম