ইরানে বেসামরিক মানুষের ওপর হামলার নথিপত্র আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটিসহ (আইসিআরসি) বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে জমা দেয়া হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পির-হোসেইন কোলিভান্ড এ তথ্য জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কোলিভান্ড বলেন, ‘জমা দেয়া নথিগুলো আইসিসির কৌঁসুলি দপ্তর ‘‘আনুষ্ঠানিক প্রমাণ’’ হিসেবে গ্রহণ করেছে।’আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় বর্তমানে এসব অভিযোগ ও মামলা পরীক্ষা করে দেখা হচ্ছে।