হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্রের আঘাত: ফারস নিউজ

হরমুজ প্রণালিতে ট্যাংকার জাহাজ
বিদেশে এখন
0

হরমুজ প্রণালির জাস্ক দ্বীপের কাছে একটি মার্কিন নৌবাহিনীর জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ। স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানায়, বিপ্লবী গার্ডস কোরের (আইআরজিসি) পক্ষ থেকে থামার নির্দেশ দেয়া হলেও তা উপেক্ষা করায় জাহাজটিতে এ হামলা চালানো হয়।

আরও পড়ুন:

এমন এক সময়ে এ হামলার খবর পাওয়া গেল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু করার ঘোষণা দিয়েছেন। মূলত হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে ‘পথপ্রদর্শক’ হিসেবে পার করে নিতেই এ উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এ অভিযানে সহায়তার জন্য ১৫ হাজার সামরিক সদস্য, শতাধিক আকাশ ও নৌযান এবং উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন করা হবে।

এএইচ