ট্রাম্প-পোপ বিতর্কের পর ভ্যাটিকান যাচ্ছেন রুবিও

পোপ লিও এবং মার্কো রুবিও
বিদেশে এখন
0

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও খুব শিগগির পোপ লিওর সঙ্গে সাক্ষাৎ করবেন। ইরানের ওপর মার্কিন ও ইসরাইলি হামলার তীব্র সমালোচনা করায় পোপের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাদানুবাদের কয়েক সপ্তাহের মাথায় এই বৈঠকের খবর এলো। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত ১২ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে ডোনাল্ড ট্রাম্প পোপ লিওকে ‘ভয়ংকর’ বলে অভিহিত করেন। এর দুই দিন পর এক পোস্টে ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের মৃত্যুর বিষয়টি পোপকে জানানোর জন্য প্রশ্ন ছুড়ে দেন।

জবাবে পোপ লিও বলেছিলেন, ‘আমি সব ধরনের অন্যায্য কর্মকাণ্ডের নিন্দা জানাই। মানুষের প্রাণ কেড়ে নেয়ার ঘটনারও নিন্দা জানাচ্ছি।’

ভ্যাটিকানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে ট্রাম্প প্রশাসনের বর্তমান নীতিগুলো নিয়ে পোপের সঙ্গে রুবিওর ‘খোলামেলা’ আলোচনা হতে পারে।

এএম