যুদ্ধবিরতি শেষ হয়ে যায়নি—দাবি পিট হেগসেথের

পিট হেগসেথ
বিদেশে এখন
0

হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক অভিযান পরিচালনার অর্থ এই নয় যে চার সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ। মঙ্গলবার এক ব্রিফিংয়ে এই বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, ‘না, যুদ্ধবিরতি শেষ হয়ে যায়নি। এটি সম্পূর্ণ আলাদা এবং স্বতন্ত্র একটি প্রকল্প।’ বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হেগসেথ ইরানকে সতর্ক করে দিয়ে বলেন, পুনরায় বড় ধরনের সংঘাত শুরু হতে পারে—এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে তেহরানকে বিরত থাকতে হবে এবং এ ক্ষেত্রে তাদের আরও ‘বিচক্ষণ’ হওয়া প্রয়োজন।

তিনি বর্তমানে পারস্য উপসাগরের উত্তপ্ত পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, ‘এখন পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।’ পেন্টাগন প্রধানের এই মন্তব্য ইঙ্গিত দেয় যে সাগরে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটলেও যুক্তরাষ্ট্র এখনই এই পরিস্থিতিকে সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবে দেখছে না।

এএম