সংঘাত ও কূটনীতি; দুই পথের জন্য প্রস্তুত তেহরান

ধ্বংস হওয়া ভবনের সামনে ইরানি পতাকা
বিদেশে এখন
0

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়লেও ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। তেহরানের উচ্চপদস্থ কর্মকর্তারা সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের উচিত হবে না কোনো অশুভ শক্তির পাল্লায় পড়ে পুনরায় কোনো চোরাবালিতে আটকে পড়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আমিরাতের ওপর হামলার খবর ইরান সরাসরি স্বীকার না করলেও তাদের কূটনীতিকদের বক্তব্যে আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত পাওয়া গেছে। পারস্য উপসাগরে চরম উত্তেজনা বিরাজ করলেও এখন পর্যন্ত ভঙ্গুর যুদ্ধবিরতি টিকে আছে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে পাকিস্তান দুই পক্ষের মধ্যকার দূরত্ব কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে তারা যেকোনো ধরনের পরিস্থিতির জন্য তৈরি থাকলেও সংকটের সমাধানে এখনো কূটনীতিকেই অগ্রাধিকার দিচ্ছে।

এএম