ইরানের নৌবাহিনীর ধ্বংসযজ্ঞ নিয়ে নিজের আগের মন্তব্যের পুনরাবৃত্তি করে ট্রাম্প বলেন, ‘তাদের প্রতিটি জাহাজ এখন সমুদ্রের তলদেশে বিশ্রাম নিচ্ছে।’ ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে আক্রমণাত্মক ভাষায় তিনি বলেন, ‘এরা অসুস্থ মানুষ। আমরা এসব উম্মাদকে পারমাণবিক অস্ত্র হাতে পেতে দেবো না।’
সামগ্রিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্র বর্তমানে বেশ ভালো অবস্থানে আছে এবং ইরানকে তারা শোচনীয়ভাবে পরাজিত করেছেন।’ তবে নিজের বক্তব্যে একটি ছোট সামরিক সংঘর্ষের কথা উল্লেখ করলেও তিনি বিস্তারিত কিছু জানাননি। উল্লেখ্য, গতকাল মার্কিন সেন্টকম দাবি করেছিল, হরমুজ প্রণালিতে আটকা পড়া জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নেয়ার লক্ষ্যে পরিচালিত ‘অপারেশন ফ্রিডম’ চলাকালে ইরানের অন্তত ছয়টি খুদে নৌকা ডুবিয়ে দিয়েছে তারা।





