যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তিতে লেবাননকে যুক্ত করতে পারে ইরান

তেহরানে ডোনাল্ড ট্রাম্প ও হরমুজ প্রণালী চিত্রিত যুক্তরাষ্ট্রবিরোধী একটি বিলবোর্ডের পাশ দিয়ে এক নারী হেঁটে যাচ্ছেন
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের সম্ভাব্য চুক্তিতে ইরান তাদের মিত্র লেবাননকে অন্তর্ভুক্ত করবে কি না, তা নিয়ে এখন বড় ধরনের কৌতূহল তৈরি হয়েছে। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ আল-মাসরি মনে করেন, ইরান সম্ভবত এমন একটি অনাক্রমণ চুক্তির দাবি জানাবে যাতে আমেরিকার মিত্র ইসরাইলকেও অন্তর্ভুক্ত থাকতে হবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আল-মাসরি আল জাজিরাকে জানান, ইসরাইল তাদের ‘গ্রেটার ইসরাইল’ বা সম্প্রসারণবাদী প্রকল্পের অংশ হিসেবে লেবাননের লিতানি নদীর দক্ষিণাঞ্চলীয় ভূখণ্ড দখল করতে চায়। তবে ইরান এটি কোনোভাবেই মেনে নেবে না। কারণ লেবাননকে চুক্তির বাইরে রাখা মানে হবে তাদের দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র হিজবুল্লাহকে একা ফেলে দেয়া।

আরও পড়ুন:

এই বিশ্লেষক আরও মনে করেন, ইসরাইল বারবার শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘এটি কোনো কাকতালীয় ঘটনা নয় যে, যখনই কোনো বড় অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে, তখনই ইসরাইল বৈরুতে হামলা চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছে।’ মূলত শান্তি আলোচনাকে ভণ্ডুল করতেই ইসরাইল এ ধরনের বড় মাপের হামলা চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

এএম