আপাতত জরুরি মজুত থেকে তেল ছাড়ছে না ফ্রান্স

ফ্রান্সের অর্থমন্ত্রী রোল্যান্ড লেসকিউর
বিদেশে এখন
0

বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও নিজেদের জরুরি মজুত থেকে নতুন করে তেল না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। দেশটির অর্থমন্ত্রী রোল্যান্ড লেসকিউর জানিয়েছেন, কৌশলগত ভাণ্ডার থেকে বাজারে তেল সরবরাহের কোনো পরিকল্পনা এই মুহূর্তে তাদের নেই। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি বিবেচনায় বিষয়টি নিয়ে পুনরায় আলোচনা হতে পারে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সম্প্রতি এক সতর্কবার্তায় জানিয়েছে, ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের প্রভাবে চলতি বছর তেলের বৈশ্বিক চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে। আইইএ’র মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, নজিরবিহীন সরবরাহ সংকটের কারণে সদস্য দেশগুলো তাদের সংরক্ষিত মজুত ও কৌশলগত ভাণ্ডার থেকে ‘রেকর্ড গতিতে’ তেল সংগ্রহ করছে।

সংস্থাটি আরও সতর্ক করেছে যে এভাবে মজুত বা বাফার স্টক দ্রুত ফুরিয়ে আসতে থাকলে ভবিষ্যতে তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে এবং দাম অস্বাভাবিক হারে বেড়ে যেতে পারে। এর আগে গত মার্চে আইইএ সদস্য দেশগুলোর জরুরি মজুত থেকে ৪০ কোটি ব্যারেল তেল বিশ্ববাজারে সরবরাহের ঘোষণা দিয়েছিল। যার মধ্যে এখন পর্যন্ত প্রায় ১৬ কোটি ৪০ লাখ ব্যারেল তেল ব্যবহার করা হয়েছে।

এএম