যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান কেভিন ওয়ার্শ

কেভিন ওয়ার্শ
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন কেভিন ওয়ার্শ। উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যেই আগামী ৪ বছরের জন্য দায়িত্ব পাচ্ছেন তিনি।

মার্কিন সিনেটে ৫৪-৪৫ ভোটে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের অনুমোদন প্রক্রিয়ার প্রস্তাবটি পাস হয়। যা সিনেটের ইতিহাসে সবচেয়ে বেশি দলীয় বিভাজনের ঘটনা। সিনেটের পাঠানো প্রস্তাবে ট্রাম্পের স্বাক্ষরের পরই তার নিয়োগ চূড়ান্ত হবে। তিনি বর্তমান চেয়ারম্যান জেরোম পাওয়েলের স্থলাভিষিক্ত হবেন। যার মেয়াদ শেষ হচ্ছে শুক্রবার।

আরও পড়ুন:

৫৬ বছর বয়সী আইনজীবী ওয়ার্শ এমন এক সময়ে দায়িত্বে আসছেন যখন যুক্তরাষ্ট্র মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কঠিন সময় পার করছে। আগামী ১৬ থেকে ১৭ জুন ফেডের পরবর্তী সভার সভাপতিত্ব করার কথা রয়েছে ওয়ার্শের।

ইএ