ইরানের ওপর হামলায় সরাসরি জড়িত আমিরাত: আব্বাস আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
বিদেশে এখন
0

ইরানের ওপর সামরিক হামলায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরাসরি জড়িত ছিল বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে ইসরাইলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার বিষয়টি আমিরাতকে পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভারতের নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে আরাঘচি এসব কথা বলেন। পরে তার অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলেও এই সংক্রান্ত একটি বার্তা প্রকাশ করা হয়।

আব্বাস আরাঘচি বলেন, ‘আমাকে বলতেই হচ্ছে যে আমার দেশের বিরুদ্ধে আগ্রাসনের ঘটনায় সংযুক্ত আরব আমিরাত সরাসরি জড়িত ছিল। তারা আমাদের বিরুদ্ধে গোলাবর্ষণ ও সামরিক সরঞ্জাম ব্যবহারের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছে।’

২০২০ সালে ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিরও কড়া সমালোচনা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ইসরাইলের সঙ্গে আপনাদের এই জোট আপনাদের সুরক্ষা দিতে পারেনি। ইরানের প্রতি আপনাদের যে নীতি, তা পুনর্বিবেচনা করুন।’

এএম