লেবাননের প্রেসিডেন্সির পক্ষ থেকে শেয়ার করা এক বিবৃতিতে দেশটির প্রতিনিধিদল জানিয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ‘স্থায়ী স্থিতিশীলতার’ পথ প্রশস্ত করবে। বিবৃতিতে বলা হয়, লেবাননের প্রতিনিধিদল এই ফলাফলকে স্বাগত জানাচ্ছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই নিরাপত্তা প্রক্রিয়া নাগরিকদের স্বস্তি দেবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে এবং দীর্ঘমেয়াদি শান্তির রাজনৈতিক পথকে এগিয়ে নেবে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার এই আলোচনাকে ‘খোলামেলা ও গঠনমূলক’ হিসেবে বর্ণনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লেখেন, ‘আলোচনায় উত্থান-পতন থাকবে, তবে সফল হওয়ার সম্ভাবনা অনেক। পুরো আলোচনার সময় আমাদের নাগরিক ও সেনাদের নিরাপত্তাই সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে।’





