লিয়ের নিজ শহর আনদং-এ এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এর আগে গত জানুয়ারিতে তাকাইচির নিজ শহরে তাদের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। রোববারের এই সফরকে রাষ্ট্রীয় সফর হিসেবে গণ্য করা হচ্ছে। সফর উপলক্ষে নৈশভোজ এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
সিউল ও টোকিও ঐতিহাসিকভাবে অমীমাংসিত অনেক ইস্যু নিয়ে দীর্ঘকাল ধরে টানাপোড়েনের মধ্য দিয়ে গেলেও সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের শীর্ষ নেতারা সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবারের এই বৈঠক সেই প্রচেষ্টাকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে মনে করা হচ্ছে।





