ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা; তালিকায় ১২ প্রতিষ্ঠান ও বেশ কিছু ট্যাঙ্কার

তেহরানের রাস্তায় এক নারী মুজতবা খামেনি পোস্টারের হাতে দাঁড়ানো
বিদেশে এখন
0

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবারের এই নিষেধাজ্ঞায় বেশ কিছু প্রতিষ্ঠান, ব্যক্তি ও লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবহনকারী ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি মার্শাল দ্বীপপুঞ্জভিত্তিক, চারটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এবং একটি চীনের প্রতিষ্ঠান বলে অর্থ মন্ত্রণালয়ের বিস্তারিত তথ্যে জানানো হয়েছে। এছাড়া পানামার পতাকাবাহী চারটি ট্যাঙ্কারসহ মোট ছয়টি নৌযানকে এই নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ওপর চাপ বজায় রাখার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। এর আগেও বিভিন্ন সময় তেহরানের তেল ও গ্যাস খাতের ওপর নানা ধরনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন।

এএম