ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরাইল: হিব্রু সংবাদমাধ্যম

দক্ষিণ লেবাননের হাবুশে ইসরাইলি হামলার পর ধোঁয়া উঠছে
বিদেশে এখন
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানের ওপর সামরিক হামলা স্থগিত করেছে ইসরাইল। ইসরাইলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’-এর বরাতে দেশটির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ঐ কর্মকর্তা আরও সতর্ক করে বলেন, ইসরাইলের বিভিন্ন শহরে যদি হিজবুল্লাহর পক্ষ থেকে রকেট বা ড্রোন হামলা অব্যাহত থাকে, তবে ইসরাইলি বাহিনী লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলীতে (দাহিয়েহ) পুনরায় ভয়াবহ হামলা চালাবে।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে ঐ শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে আরও বলা হয়, আগামী দিনগুলোতে দক্ষিণ লেবাননে ইসরাইলি সামরিক অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে। তবে দেশটির সংবাদমাধ্যমের এ দাবির সত্যতা স্বাধীন কোনো সূত্র থেকে এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

এএইচ