ইউকেএমটিও আরও জানায়, জাহাজে থাকা নাবিকেরা সবাই নিরাপদে আছেন এবং এই ঘটনায় পরিবেশে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। হামলার পর ট্যাঙ্কারটি তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে। ওমান উপকূলে এমন এক সময় এই হামলা হলো যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমুদ্রপথ উন্মুক্ত করা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে।
ওমান উপকূলে ট্যাঙ্কারে হামলা; সতর্ক অবস্থানে ব্রিটিশ সামুদ্রিক সংস্থা

বিদেশে এখন
Print Article
Copy To Clipboard
0
ওমান উপকূলের অদূরে একটি তেলের ট্যাঙ্কারে অজানা কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম (ইউকেএমটিও) জানিয়েছে, আজ (শুক্রবার, ১২ জুন) ওমান থেকে ছয় নটিক্যাল মাইল পূর্বে এই ঘটনা ঘটে। অজানা ওই বস্তুর আঘাতে ট্যাঙ্কারটির সামনের বাম দিকের অংশ (পোর্ট বাও) ক্ষতিগ্রস্ত হয়েছে। তুরকিয়া টুডে প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এএম
এই সম্পর্কিত অন্যান্য খবর

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার অভিযোগে যা বললেন শফিকুর রহমান

কেনিয়ায় প্রথম ইবোলা রোগী শনাক্ত; হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

যশোর সীমান্তে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ