হাইকোর্টের আদেশে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানি, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে অবিলম্বে এই কমিটি গঠন করতে নির্দেশ দেয়া হয়েছে।
সেই সঙ্গে নীতিমালা প্রণয়নে গমিটি গঠনের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না এবং শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফায়সাল দস্তগীর গত সেপ্টেম্বর মাসে হাইকোর্টে রিটটি করেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী নিজেই শুনানি করেন।—বাসস





