হরমুজ প্রণালির কাছে না আসার নির্দেশ; হুঁশিয়ারি আইআরজিসির

হরমুজ প্রণালিতে জাহাজ
বিদেশে এখন
0

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আজ (শনিবার, ২০ জুন) এক বিবৃতিতে এই প্রণালির কাছাকাছি কোনো জাহাজকে না আসার জন্য সতর্ক করা হয়েছে। অন্যথায় তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী লেবাননে ইসরাইলের কর্মকাণ্ডকে এই প্রণালি বন্ধের কারণ হিসেবে উল্লেখ করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, ইসরাইলের এই পদক্ষেপ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের শামিল।

এএম