পদত্যাগ করেছেন কিয়ার স্টারমার

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
বিদেশে এখন
0

পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আজ (সোমবার, ২২ জুন) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

পদত্যাগের পর লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিট-এর সামনে সাংবাদিকদের স্টারমার জানান,  তিনি দলের সিদ্ধান্তকে ‘সৌজন্যের সঙ্গে’ মেনে নেবেন এবং তার উত্তরসূরিকে পূর্ণ ও নিঃশর্ত সমর্থন দেবেন।

ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে গুরুত্বপূর্ণ উপনির্বাচনে জয়ী গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম বর্তমানে স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে আলোচিত নাম। তবে নেতৃত্ব নির্বাচনে অন্য প্রার্থীরাও অংশ নিতে পারেন।

ইএ