যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক লিখিত বিবৃতিতে জানান, বর্তমান কাঠামোর অধীনে ইউএসএমসিএ চুক্তিটি নবায়ন করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র। ফলে এটি আর নবায়িত হচ্ছে না। চুক্তির ত্রুটিগুলো দূর করতে এবং দেশ দুটির সঙ্গে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে মেক্সিকো ও কানাডার সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
এর আগে গতকাল (বুধবার, ১ জুলাই) প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, কানাডা ও মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রধান সমস্যা হলো বাণিজ্য ঘাটতি। চিহ্নিত সমস্যাগুলো সমাধান না হওয়া বা চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। এই পর্যালোচনার অংশ হিসেবে আগামী ২০ জুলাইয়ের সপ্তাহে মেক্সিকোর সঙ্গে তৃতীয় দফার দ্বিপক্ষীয় আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র।





