ইরানে ৮০ এর বেশি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার দাবি সেন্টকমের

হরমুজ প্রণালি
বিদেশে এখন
0

যুদ্ধবিরতি চলমান থাকলেও আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড ইউনিট (সেন্টকম) এ দাবি জানিয়েছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে একাধিক শহরে মার্কিন বাহিনী বোমাবর্ষণ করেছে বলে জানা গেছে। খবর আল জাজিরার।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, গতকাল (মঙ্গলবার, ৭ জুলাই) স্থানীয় সময় রাতে, মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠে বন্দর নগরী সিরিক, বন্দর আব্বাস ও কেশম দ্বীপ। এই হাল্মায় টার্গেট করা হয় বেসামরিক এলাকাগুলো।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানিয়েছে, কৌশলগত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে অন্তত ছয় দফা ও সিরিকে ৭ থেকে ৯ বার বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বোমার আঘাতে সিরিকে আহত হয়েছে বেশ কয়েকজন। বন্দর আব্বাসেও টেলিযোগাযোগ টাওয়ার, মাছ ধরার জেটিসহ অন্তত ১০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ওয়াশিংটন।

সেন্টকম এক বিবৃতিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে। দু'পক্ষের মাঝে হওয়া সমঝোতা স্মারকের শর্তানুযায়ী, ইরানকে জ্বালানি রপ্তানির অনুমতি দেয়া ছাড়পত্রটি বাতিল করার পরপরই এ অভিযান শুরু করে ওয়াশিংটন, যা চলমান যুদ্ধবিরতির চরম লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে তেহরান।

এএইচ