এদিকে ইরানি গণমাধ্যম দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে নতুন করে বিস্ফোরণের খবর দিয়েছে। ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে ইরানশাহর কাউন্টির গভর্নর সালিম কাদখোদা জানান, শহরের বিমানবন্দরের স্থাপনায় হামলার পর ওই ফায়ারফাইটার নিহত হন। এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইরানশাহর বিমানবন্দরে একটি বিস্ফোরণের খবর দেয়। মেহের সংবাদ সংস্থা জানিয়েছে, সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের এই শহরে বেশ কয়েকটি বিস্ফোরণ শোনা গেছে।
গতকাল (বুধবার, ৮ জুলাই) রাতে ইরানের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার খবর প্রকাশ করে ইরানি গণমাধ্যম। এর কিছু সময় পরই এই বিমানবন্দরে হামলার ঘটনাটি ঘটে। পরে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালিতে অবাধ চলাচলের স্বাধীনতাকে হুমকিতে ফেলার ইরানের সক্ষমতা আরও দুর্বল করার লক্ষ্যে দেশটির বিরুদ্ধে অতিরিক্ত হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।





