হরমুজের কাছে গ্রেটার তুম্ব দ্বীপে হামলা চালানোর দাবি সেন্টকমের

সেন্টকমের লোগো
বিদেশে এখন
0

হরমুজ প্রণালির কাছে অবস্থিত গ্রেটার তুম্ব দ্বীপে ইরানি সামরিক স্থাপনার ওপর নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ইরানের নিয়ন্ত্রণে থাকা এই দ্বীপটির মালিকানা দাবি করে থাকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এক্সে দেয়া এক পোস্টে সেন্টকম জানিয়েছে, ‘১৫ জুলাই স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিট) ইরানে সকালের হামলা শেষ করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড। এই ৯০ মিনিট ব্যাপী হামলায় গ্রেটার তুম্ব দ্বীপের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুতাগার ও উৎক্ষেপণ কেন্দ্রে নিখুঁত অস্ত্র ব্যবহার করা হয়েছে।’

সেন্টকমের দাবি, এই হামলার মাধ্যমে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা আরও দুর্বল হয়ে পড়েছে। এর আগে দেয়া আরেকটি বিবৃতিতে সেন্টকম জানিয়েছিল, স্থানীয় সময় সকাল ৬টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টা) হামলা শুরু হয়েছিল।

এএম