রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা কুনায় প্রকাশিত এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, ‘প্রথম ঘটনায় আগুন নেভানোর সময় বেশ কয়েকজন দমকলকর্মী এবং একজন বেসামরিক শ্রমিক আহত হয়েছেন।’
বিবৃতিতে আরও জানানো হয়, ঘটনাস্থল খালি করে আহতদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য সরিয়ে নেয়া হয়েছে।
এর আগে দিনের শুরুতে কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছিল, শনিবার ভোরে ইরানের হামলার পর একটি বিদ্যুৎ উৎপাদন ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের একটি অংশে আগুন লাগে।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালাচ্ছে এবং জবাবে তেহরান কুয়েতসহ অঞ্চলটির বিভিন্ন দেশে পাল্টা হামলা চালিয়েছে। কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এই পাল্টাপাল্টি হামলা চলছে। যদিও যুদ্ধের অবসান এবং স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক সই হয়েছিল।





