থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা; নিহত ৫ নিরাপত্তাকর্মী

নিরাপত্তা চৌকিতে হামলার আগে একটি কালো পিকআপে করে যাচ্ছেন একদল সশস্ত্র ব্যক্তি
বিদেশে এখন
0

থাইল্যান্ডের অস্থির দক্ষিণাঞ্চলে একটি সড়কপাশের নিরাপত্তা চৌকিতে হামলায় পাঁচজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ ছয়জন বেসামরিক মানুষ আহত হয়েছেন বলে আজ (বৃহস্পতিবার, ২৩ জুলাই) দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামরিক বাহিনীর ইন্টারনাল সিকিউরিটি অপারেশনস কমান্ড রিজিয়ন-৪ এক বিবৃতিতে জানায়, গতকাল (বুধবার, ২২ জুলাই) গভীর রাতে প্রায় ১০ জন হামলাকারী একটি পিকআপ ও কয়েকটি মোটরসাইকেলে করে নারাথিওয়াত প্রদেশের একটি সড়কপাশের নিরাপত্তা চৌকিতে আসে।

বিবৃতিতে বলা হয়, কালো পোশাক ও কালো টুপিপরা হামলাকারীরা সামরিক মানের আগ্নেয়াস্ত্র ও পাইপ বোমা ব্যবহার করে হামলা চালায়। এতে পাঁচজন নিরাপত্তাকর্মী নিহত হন এবং দুই শিশুসহ ছয়জন বেসামরিক মানুষ আহত হন।

এএম