বাঘাই জানান, আলোচনায় এই প্রধান সমুদ্রপথ দিয়ে জাহাজ চলাচলের বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত কথা হয়েছে। তিনি বলেন, ‘হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ব্যবস্থাপনা কীভাবে করা যায়, সে বিষয়ে ওমানের সঙ্গে আমাদের কার্যকর আলোচনা হয়েছে।’
তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে হরমুজ প্রণালির বর্তমান অবস্থায় কোনো পরিবর্তন আসেনি এবং এটি বন্ধই থাকছে। বাঘাই আরও জোর দিয়ে বলেন, ওমানের সঙ্গে এই আলোচনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। উল্লেখ্য, যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ এই জলপথটি বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।





